ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন নিহত, জানাল ইরান


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৪:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

গত সপ্তাহে সংঘাতের শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নউর নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৩ জুন সংঘাতের শুরুর পর ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে হাজার মানুষ।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর কয়েক দিনের মধ্যে এবারই প্রথম ইরানের সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করলো। এর আগে, রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল, ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানে অন্তত ২২৪ জনের প্রাণহানি ঘটেছে। যদিও শুক্রবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে ইরানে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৬৫৭ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

 

এদিকে, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার দেশটির খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নউর নিউজ বলছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ কর্মকর্তা সৈন্য নিহত হয়েছেন। সূত্র: বিবিসি।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর