ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ইরানের ইস্ফাহানে সেন্ট্রিফিউজ কারখানায় হামলা ইসরায়েলের


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৬:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করেছেন আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই।



শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, “ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটি দেখা যাচ্ছে, সেটির দু’টি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। দুই ইউনিটই ধ্বংস করা হয়েছে।”“ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত স্থাপনাগুলোতে আমাদের হামলা অব্যাহত থাকবে।”

 

প্রসঙ্গত, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে— অভিযোগ তুলে গত ১৩ জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েক জন সেনা কমান্ডার আছেন। সূত্র : আলজাজিরা

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর