ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নেতানিয়াহুর ‘খায়েশ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিল ক্লিনটনের


  • আপলোড সময় : শনিবার ২১ জুন, ২০২৫ সময় : ৭:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে ইসরাইলের হামলা ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘খায়েশ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন—কারণ এর মাধ্যমে তিনি “চিরকাল” ক্ষমতায় টিকে থাকতে চান।

 তার ভাষায়, ‘নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।’ সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন এসব কথা বলেন।

 

চলমান ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমিত করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। ক্লিনটন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।’

 

তবে সাবেক এই প্রেসিডেন্টের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সম্পূর্ণ আকারের আঞ্চলিক যুদ্ধ চান না। যদিও এ অবস্থায়ও তারা এমন এক দুঃসাহসিক পথ বেছে নিচ্ছেন, যেখানে মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ।

 

ক্লিনটন বলেন, ‘আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব—এটা গুরুত্বপূর্ণ।তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয়- এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী—এটা কোনো সমাধান হতে পারে না।”

 

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেওয়া। উল্লেখ্য, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরান-ইসরাইল সংঘর্ষে সরাসরি জড়ায়নি। তবে তারা ইসরাইলকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। সূত্র: আরব নিউজ

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর