ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

মধ্যপ্রাচ্যে ৪০ হাজার মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান?


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৪:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

চলমান ইসরাইল-ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরানও পালটা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা।

 

এ অধ্যাপক বলেন, ‘এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ; এখানে ৪০ হাজারেরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, ‘এর অর্থ হল আমরা ৪০ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারব।’

 

তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করবে? এবং যদি তাই হয়, তাহলে কি তারা ‘পরিমিত’ উপায়ে তা করবে, যেমন ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন। সে প্রশ্ন তুলেন তিনি।

 

কামরাভা আরও বলেন, ‘আমি মনে করি এখনো অনেক কিছু দেখার বাকি। তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে। রাজনৈতিকভাবে, তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না।’

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর