ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মী জেল হাজতে

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:০৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে বিচারক তাদের কে জেল হাজতে পাঠিয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, পিপি রফিকুল ইসলাম।

রবিবার (২২ জুন) উচ্চ আদালতের জামিনে থাকা এসব নেতাকর্মী সিরাজগঞ্জ আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. রাশেদুল ইসলামের আদালত তাদের জামিন না মঞ্জুর করেন।

আসামীরা হলেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  শাহিনুর ইসলাম লাবু, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের ২৯ নেতাকর্মী। তাদের বিরুদ্ধে অভিযোগ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ক‌রে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গাড়ি ভাংচুর করে হত্যা চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন।

গত ৬ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৩শ জনকে।

এ মামলায় র‍্যাব, পুলিশ আভিযান চালিয়ে সাবেক এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাকর্মী কে গ্রেফতার করে। অন্যান্য আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নেন। ওই মামলায় আজ ২৯ জন আওয়ামী লীগের নেতাকর্মী জামিন চেয়ে আদালতে আত্মসমর্পন করলে তাদের জামিন না মঞ্জুর ক‌রে জেল হাজ‌তে পাঠিয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর