ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:১৮ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ জুন রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন তালুকদারের উদ্যোগে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩ শতাধিক  প্রতিবন্ধীর মাঝে এ উপহার বিতরণ করা হয়। উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় আয়োজিত বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার।

দাউদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ১নং সহ সভাপতি জাহিদ রাজের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল, সদস্য আব্দুর রহমান রাজ, দাউদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  তাইজ্জদিন রাজ, সদস্য  আসান উল্লাহ মাস্টার, দাউদপুর ইউনিয়ন যুবদলের  সিনিয়র সহ সভাপতি ছালেক, সিনিয়র সাধারণ সম্পাদক শাহীন মোল্লা,রানা মৃধা। কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবু বকর সিদ্দিক, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক অপু আহমেদ, মেহেদী,  জহীরুল মোল্লা,

দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি পাভেল মোল্লা,  দাউদপুর ইউনিয়ন ছাত্র দলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোনাবির মালুম, সুমন তালুকদার, হামিদ মিয়া, ইমন মোল্লা,  খলিলুর রহমানসহ দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

অনুষ্ঠানের প্রথমে কুরআন তিলাওয়াত। পরে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের পর অতিথিবৃন্দরা প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর