ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাবি সংস্কারে ১২৫ দফা প্রস্তাবনা শিবিরের, তিনদিনের মধ্যে রোডম্যাপ আহ্বান


  • আপলোড সময় : রবিবার ২২ জুন, ২০২৫ সময় : ৭:২৯ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে ১২৫ দফা প্রস্তাবনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। এসব প্রস্তাব বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দিনের মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতাকর্মীরা। পরে একটি লিখিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, আবাসন, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোর মতো মোট ২০টি খাতে এই ১২৫ সংস্কার প্রস্তাবনা দিয়েছে শিবির। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে- দীর্ঘমেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন, পাঠ্যক্রমে আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে অগ্রাধিকার, আবাসন সমস্যার স্থায়ী সমাধান, হলে নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও ইন্টারনেট সুবিধা নিশ্চিতকরণ, চিকিৎসাকেন্দ্র আধুনিকায়ন ও ওয়ার্ড চালু, রাকসু নির্বাচন ও ছাত্রসংসদ কার্যক্রম চালু, যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুবিধা, এবং অন-ক্যাম্পাস চাকরির সুযোগ সৃষ্টি।


সংবাদ সম্মেলনে রাবি শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, জুলাইয়ের পর নতুন প্রশাসন দায়িত্ব নিলেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার চোখে পড়েনি। ১০ মাস পার হলেও প্রশাসনের ভূমিকা মূলত দায়সারা পর্যায়েই থেকে গেছে। এই প্রেক্ষাপটে আমরা বাস্তবভিত্তিক সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছি এবং আগামী তিন দিনের মধ্যে রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদক হাফেজ মেহেদী হাসান, প্রচার সম্পাদক নওশাজ্জামান প্রমুখ।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর