ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ২:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একদিন আগেই রাতের আঁধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। এদিকে মার্কিন হামলার পর পাল্টা জবাবে হুঁশিয়ারি এসেছে ইরানের পক্ষ থেকেও। প্রশ্ন উঠেছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে রাশিয়ার অবস্থান কী?

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে ক্রেমলিন নিশ্চিত করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে এবং সেই প্রক্রিয়ায় পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করতে চায়।

রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ইরানে পরমাণু স্থাপনাগুলোতে হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিন আগেই পরিষ্কার করে বলেছেন, রাশিয়া এই সংঘাতে সামরিকভাবে জড়াবে না, কারণ তারা ইতোমধ্যেই ইউক্রেনে নিজস্ব সামরিক অভিযান চালাচ্ছে। তার মতে, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার কোনো সামরিক সমাধান নেই।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলেছে। সাম্প্রতিক সংঘর্ষ শুরুর পরও রাশিয়া ইরানের পক্ষে অবস্থান নিয়েছে, তবে ইসরায়েল নিয়ে খুব সতর্ক ও সংযত ভাষায় কথা বলছে।

এর কারণ, ইসরায়েলে ১৫ লাখেরও বেশি রুশভাষী মানুষ বাস করেন, যাদের অনেকে রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এসেছেন। পুতিন একবার বলেছিলেন “ইসরায়েল প্রায় রুশভাষী একটি দেশ।

এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে তেমন কিছু অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প — যিনি এক সময় “শান্তির দূত হিসেবে পরিচিত ছিলেন — এখন যুক্তরাষ্ট্রকে নতুন এক যুদ্ধে জড়িয়েছেন।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর