ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে সালমান খন্দকার হত্যাকান্ডে নিরিহ লোকজনকে আসামি করায় প্রতিবাদ


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

নড়াইল প্রতিনিধি


নড়াইলের লোহাগড়ার শামুকখোলা গ্রামের সালমান খন্দকার হত্যাকান্ডের ঘটনায় গ্রামের নিরাপরাধ লোকজন কে আসামী করে হয়রানি করার প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে এবং প্রকৃত খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার(২৩জুন) দুপুরে শামুকখোলা গ্রামের ভুক্তভোগী পরিবার গ্রামবাসীর উদ্যোগে লোহাগড়া-মানিকগজ্ঞ সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজী আব্দুল আলীম,ইউপি সদস্য সৈয়দ নবাব আলী,মোঃ মশিয়ার মোল্যা,কনা বেগম,সৈয়দ আহাদ আলী,কাজী ইমাম আহম্মেদসহ প্রমুখ।

        


ভুক্তভোগী কাজী আব্দুল আলীম বলেন,সালমান খন্দকার হত্যা ঘটনায় আমরা যারা আসামী হয়েছি তারা সব সময় সুষ্ঠু তদন্ত চাই। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে সালমান খন্দকার হত্যার ঘটনায় কারা জড়িত তা দ্রæ বের করা সম্ভব হবে বলে তিনি জানান।


উল্লেখ্য,গত ৮মে রাতে অজ্ঞাত দূবৃর্ত্তরা শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকার কে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী কাউলিডাঙ্গা গ্রামে কালু চেয়ারম্যানের ইট ভাটার কাছে ফেলে রেখে যায়।  সকালে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।  ঘটনায় নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর