ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পদ্মা নদীর তিন ইলিশ, ২৩ হাজার টাকায় বিক্রি


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:০৯ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশ তিনটি ৭নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ২১ হাজার ৭৩০ টাকায় কিনে নেন।

 

জেলে ছালাম হালদার জানান, রবিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছ শিকার করতে যাই। অনেকক্ষণ জাল ফেলে বসে থাকার পর মধ্যরাতে যখন জাল তুলি তখন জালে তিনটি বড় ইলিশ মাছ ধরা পড়ে। মাছ তিনটি বিক্রির জন্য তিনি ভোরে  দৌলতদিয়া ফেরি ঘাটে আনলে শাহজাহান শেখ সরাসরি তার কাছ থেকে ২১ হাজার ৭৩০ টাকা দিয়ে কিনে নেন।

 

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে ছালাম হালদারের কাছ থেকে ভোরে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ ৪১০০'শ টাকা কেজি দরে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট প্রতি কেজি ৪ হাজার ৩০০'শ কেজি দরে মোট ২২ হাজার ৭৯০ টাকায় বিক্রি করেছি। এরমধ্যে একটি ইলিশের ওজন ২ কেজি ও ওপর দুটি ইলিশের ওজন ৩ কেজি ৩০০ গ্রাম।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর