ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:২৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।



নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে একটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার উপর হামলাসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়ায় চলমান। আইন গত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।



প্রসঙ্গত, এই দুই চেয়ারম্যানই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন, যদিও তারা আওয়ামী লীগ সমর্থক হিসেবেই পরিচিত।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর