ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মুদি দোকানদারের ১ মাসের বিদ্যুৎ বিল ১৩৫৩১৯৩ টাকা!


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:৩৭ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মুদি দোকানদারের ১ মাসের বিদ্যুৎ বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ অস্বাভাবিক বিল দেখে তিনি হতবাক হয়ে যান। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম খাসপাড়া গ্রামে। জানা যায়, তালম খাসপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নজিবর রহমানের ছেলে মো: আব্দুল হাকিম পেশায় একজন মুদির দোকানদার।


রবিবার (২২ জুন) দুপুরে তার কাছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যূৎ সমিতির-১ এর আওতায় তাড়াশ জোনাল অফিস থেকে জুন মাসের বিল দিয়ে আসেন পল্লী বিদ্যূতের একজন বিলিং সহকারী। বিল হাতে তিনি দেখতে পান তার নামে বিল এসেছে ১৩ লাখ ৫৩ হাজার ১৯৩ টাকা। এ বিল দেখে তিনি আশ্চার্যান্বিত হয়ে যান।


এ প্রসঙ্গে মোঃ আব্দুল হাকিম বলেন, বিল পেয়ে তিনি পল্লী বিদ্যূতের তাড়াশ জোনাল অফিসে ফোন করে অস্বাভাবিক বিল সম্পর্কে জানতে চান। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এক পর্যায় তাড়াশ জোনাল অফিসের লোক বিলের কপি সংশোধন করে দিয়ে যান।


তাড়াশ পল্লীবিদ্যূতের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শামসুজ্জামান বলেন, এটি মূলত: প্রিন্ট মিসটেক। আমরা জানার পরপরই বিলটি সংশোধন করে দেয়া হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর