ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রূপগঞ্জে বৈদ্যুতিক লাইট স্থাপন


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৫:৪৩ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম কে করবো আলোকিত এই শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার  বিরাব ২ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে ৬৪টি বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে। দেশ বাংলা সংগঠন ও বিরাব যুব সমাজ–এর যৌথ উদ্যোগে সম্পন্ন হওয়া এই জনসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন সংগঠনের সভাপতি এস এম আবু কাউসার। এই প্রকল্পে অর্থায়ন করেছেন দেশে ও প্রবাসে অবস্থানরত স্থানীয় দানশীল ব্যক্তিরা। প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয়দের ঐকান্তিক চেষ্টায় আলোকিত হয়ে উঠেছে পুরো এলাকা।

 এস এম আবু কাউসার বলেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। দেশ-বিদেশে থাকা অনেক ভাইয়েরা এই উদ্যোগে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের লক্ষ্য বিরাব গ্রামকে একটি আলোকিত ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ সুলতান, লিয়াকত, রাকিব, রাসেল ও সুমন সহ অনেকে। তারা নিজেরা কাজের তদারকি ও লাইট স্থাপনে সরাসরি অংশ নেন।

 এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মাদ্রাসা শিক্ষার্থীর এক অভিভাবক নাসরিন সুলতানা বলেন, আমার ছেলে নূরবক্স হাফিজিয়া মাদ্রাসায় কোরআন হেফজ করছে, তিন বেলা তাকে বাড়ী থেকেই খাবার দিতে হয়, দিনে তেমন কোন সমস্যা না হলেও রাতের আধারে আমাদের জন্য খুবই সমস্যা হতো। এখন বিদ্যুতের আলোতে আমরা দল বেধে মহিলারা এক সাথে অনেক ছেলে-মেয়ের খাবার দিয়ে আসি। যারা এই উদ্যোগ নিয়ে কাজটি করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।

তারা যেন সব সময় এভাবে মানুষের উপকারে এগিয়ে আসতে পারে। এক বাসিন্দা বলেন, এরকম উন্নয়নমূলক কাজ আরও হলে আমাদের এলাকাও শহরের মতো আলোকিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য ওয়ার্ডেও এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর