ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে

কোটালীপাড়ায় কাব কার্নিভাল- ২০২৫ অনুষ্ঠিত


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৭:৫০ পিএম

কোটালীপাড়া ( গোপালগঞ্জ ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন চত্ত্বরে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের সাথে প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলা শাখা।


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাছিম আহম্মেদ জুয়েল। এ সময়- উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা স্কাউটস সম্পাদক ইদ্রিসুর রহমান, কমিশনার কার্তিক চন্দ্র সরকার, অডিটর বদিউজ্জামান শেখ, কাব লিডার রমজান শিকদার, স্কাউট লিডার সুবির চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।


অন্যদের মধ্যে- স্কাউটস সহ সভাপতি সুরেশ চন্দ্র দাস, ইউনিট সভাপতি কবিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজর জসিম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, শিক্ষক জাকির হোসেন, মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষার্থী ও স্কাউটস বৃন্দ উপস্থিত ছিলেন। পরে কোমলমতি স্কাউটদের কার্যক্রম প্রদর্শনের পর দুপুরে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। সব শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর