ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস


  • আপলোড সময় : সোমবার ২৩ জুন, ২০২৫ সময় : ৯:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পরমাণু বিষয়ক যাবতীয় সক্ষমতাতে সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন।

সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, ইরানের পরমাণু বিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের উচ্চমাত্রায় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।

 

ক্যারোলিন আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকতো, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।” প্রসঙ্গত, আলোচিত পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ চলার মধ্যেই গত ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। প্রথম দিকে এ সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও শনিবার রাতে ইরানের ফার্দো, নাতাঞ্জ ও ইস্ফাহানের সামরিক স্থাপনায় সরাসরি আঘাতের মাধ্যমে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনী এ অভিযানের নাম দিয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্রের এ অভিযানের কঠোর নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা ‘ক্ষমার অযোগ্য। সূত্র : সিএনএন

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর