ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বৈঠক চেয়ে ইরানকে চিঠি দিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক করতে চায় জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির কাছে এ ইস্যুতে চিঠিও দিয়েছেন আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

 মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন গ্রসি নিজে। এক্সপোস্টে তিনি বলেন, “ইরান যদি আইএইএর সঙ্গে সহযোগিতা ফের শুরু করে, তাহলে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে তার সমাধান কূটনৈতিক পন্থায় করা সম্ভব হবে।

 

সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার এক্সে এই বার্তা পোস্ট করেন গ্রসি। আইএইএ-এর শীর্ষ নির্বাহীর চিঠি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সৈয়দ আরাগচি; তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।

 

প্রসঙ্গত, ১৯৭০ সালে আইইএর সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন।

 আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে। প্রসঙ্গত, গত ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল ইরান যে ধরনের বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব।

এর পর ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সংস্থার  বিবৃতিকেই হামলার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই এ হামলা শুরু হয়েছে। গত ১৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক ব্রিফিংয়ে বলেছিলেন, “ইরানে ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ।” সূত্র : টাইমস অব ইসরায়েল

 আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর