কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কী আছে এখানে
-
আপলোড সময় :
মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৫:১৩ পিএম
আন্তর্জাতিক
ডেস্কঃ
- কাতারের
রাজধানী দোহার কাছাকাছি এলাকায় মার্কিন যে ঘাঁটিতে হামলা চালিয়েছে সেটির নাম
আল উদেইদ সামরিক ঘাঁটি।
- মধ্যপ্রাচ্যে
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এয়ার অভিযানের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয় এই ঘাঁটি।
- সেখানে
প্রায় ৮ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।
- ব্রিটেনের
সামরিক বাহিনীর সদস্যরাও এই ঘাঁটিতে পর্যায়ক্রমে অবস্থান করেন। দোহায় অবস্থিত এই
ঘাঁটি আবু নাখলা বিমানঘাঁটি নামেও পরিচিত।
- এই
ঘাঁটি বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযানের সদরদপ্তর ও রসদ কেন্দ্র
হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- এতে
উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে দীর্ঘ বিমান অবতরণ পথ (রানওয়ে) রয়েছে।
- কাতার
২০০০ সালে যুক্তরাষ্ট্রকে আল উদেইদ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়।
- এরপর
২০০১ সালে ঘাঁটির পরিচালনার দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র এবং ২০০২ সালের ডিসেম্বরে দোহা
ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের
সামরিক উপস্থিতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
- ২০২৪
সালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র কাতারে তাদের
সামরিক উপস্থিতি আরও ১০ বছরের জন্য বাড়ানোর একটি চুক্তিতে পৌঁছেছে।
আকাশজমিন/আরআর
এ সম্পর্কিত আরো খবর
41 সেকেন্ড আগে
1 ঘন্টা আগে
1 ঘন্টা আগে
1 ঘন্টা আগে
2 ঘন্টা আগে
2 ঘন্টা আগে
2 ঘন্টা আগে
2 ঘন্টা আগে
2 মাস আগে
1 বছর আগে
1 বছর আগে
1 বছর আগে
1 বছর আগে
1 বছর আগে
5 মাস আগে
1 বছর আগে