ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইসরায়েল নতুন হামলা চালায়নি : নেতানিয়াহু


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ সময় : ৯:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনালাপের পর ইরানে আর নতুন কোনো হামলা চালায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে করা হয়েছে এ দাবি।

 

বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর ইরান তা লঙ্ঘন করে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে তেহরানের কাছে একটি ‘রাডার অ্যারে-তে আঘাত হানে ইসরায়েলের বিমান বাহিনী। কিন্তু এর কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তিনি ফোন করার পর ইসরায়েল আর ইরানে হামলা করা থেকে নিজেকে বিরত রেখেছে।

 

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাতটা বেজে ছয় মিনিটে একটি এবং ১০ টা ২৫ মিনিটে আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের ব্যাপক প্রশংসা করেছেন এবং বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল তার ‘সব লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।

 

 এদিকে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোনকলের সত্যতা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কর্মকর্তারাও। তবে তারা বলেছেন, নেতানিয়াহুকে ফোন করে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প।

 

হোয়াইট হাউজের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “আজ মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প; কিন্তু টেলিফোনে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণত যে ভাষায় কথা বলেন, তার তুলনায় আজ তার ভাষা কঠোর ছিল।

 

রোববার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার।

 

অপারেশন মিডনাইট হ্যামারের জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টার পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। সূত্র : বিবিসি

 


এ সম্পর্কিত আরো খবর