ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


  • আপলোড সময় : বুধবার ২৫ জুন, ২০২৫ সময় : ৫:০৩ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

 

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে শিবগঞ্জে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরু হয় এক বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে।

 


উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  

 

এসময় বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম , প্রাণি সম্পদ কর্মকর্তা ওলি উল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা গোলাম মোর্শেদ, চেয়ারম্যান ফাহিমা আক্তার, জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল সহ অনেকে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর