ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মেক্সিকোতে ধর্মীয় উৎসবে গুলিবর্ষণ, নিহত অন্তত ১২


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৪:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দেশটির গুয়ানাহুয়াতো প্রদেশে এই ঘটনাটি ঘটে। বার্তাসংস্থা এপির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ধর্মীয় উৎসব চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার ভোররাতে ইরাপুয়াতো শহরে। সেখানকার সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষ্যে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে মেতে উঠেছিলেন। ঠিক তখনই বন্দুকধারীরা হঠাৎ হামলা চালায়।

মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে। ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস সংবাদ সম্মেলনে জানান, শুরুতে নিহতের সংখ্যা ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ১২ জনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এই হামলার নিন্দা জানিয়ে বলেন, “এটা দুঃখজনক ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।এর আগে গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো প্রদেশটি মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বিভিন্ন অপরাধী চক্র মাদক কার্টেল এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এখানে হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা দেশটির অন্যান্য প্রদেশের রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আকাশজমিন/আরআর 




এ সম্পর্কিত আরো খবর