ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা, এলাকায় চাঞ্চল্য, সচিবকে শোকজ


বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ছাত্রদল নেতার পরিদর্শন

  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৬:১০ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষা শুরুর আগে বনপাড়া কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন এই নেতা দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার।

সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে নীতিমালায়। কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রাকিব সরদার।

কক্ষে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সাথে কক্ষে প্রবেশ করেছে রাকিব সরদার জানতে পেরেছি।


এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে। আটকের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন।

এ ব্যাপরে অভিযুক্ত রাকিব সরদার জানান, ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষের মধ্যে যাই। দিয়ে সাথে সাথে বের হয়ে আসি। অসৎ উদ্দেশ্যে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন। রাকিব সরদার বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে।

আকাশজমিন/আরাআর 


এ সম্পর্কিত আরো খবর