ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ জুন, ২০২৫ সময় : ৭:০০ পিএম

নড়াইল প্রতিনিধি

“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই  আমাদের  লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে  নানা আয়োজনের মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস-২০২৫ উপলক্ষ্যে কর্মসুচি পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে  বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের আয়োজনে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ  উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি  র্যালী জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা , পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।  বিশেষ অতিথি  পুলিশ সুপার কাজী এহসানুল কবির, সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য  নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শিরীণ আক্তার।

এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরাআর


এ সম্পর্কিত আরো খবর