রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকার পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ কমাতে বর্ষা মৌসুমে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে তিন মাসব্যাপী বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি। নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টর, হারার বাড়ি চত্বর লেকপাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
ঢাকা
উত্তর সিটি কর্পোরেশন ও বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন
করা হয় পরিবেশ সচেতনতা ও নগর বনায়নের লক্ষ্যে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর
সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোহাম্মদ এজাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পূর্বাচলের ৩০টি সেক্টরজুড়ে ফুটপাত, খাল, জলাশয়ের পাড়সহ বনায়নযোগ্য প্রতিটি জায়গায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।” এই কর্মসূচির মাধ্যমে নগরায়নের সঙ্গে সঙ্গে পরিবেশ সুরক্ষার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
আকাশজমিন/আরাআর