ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

নড়াইলের কালিয়ায় জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন


  • আপলোড সময় : শনিবার ২৮ জুন, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় জনদুর্ভোগ এড়াতে বড়দিয়া-নড়াগাতী-গোপালগঞ্জ সড়কের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (২৮ জুন) সকাল ১০ টায় শত শত মানুষের উপস্থিতিতে উপজেলার খাশিয়াল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই বছর যাবত এ রাস্তা সংস্কারের নামে মাটি খুড়ে ফেলায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রুত রাস্তা সংস্কার কাজ বাস্তবায়ন না হলে রোডস এন্ড হাইওয়ের জেলা অফিস ঘেরাও করার ঘোষণা দেন মানববন্ধনকারীরা।


উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ জানান, রাস্তাটি আগে এলজিইডিতে ছিল পরবর্তীতে রোডস এন্ড হাইওয়ে নিয়ে টেন্ডার করেন। নড়াইলের ওহিদ নামে এক আ.লীগ নেতা (ঠিকাদার) ৫ কিঃ মিঃ রাস্তা সংস্কারের কাজ পান। কিন্তু ওই ঠিকাদার ৭ কিঃমিঃ রাস্তা খুড়ে ফেলেন। আ.লীগ সরকার পতনের পর তিনি কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছেন। এলাকায় অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যেতে হচ্ছে। অপরদিকে ব্যাবসায়ী মহল ও সাধারণ যাত্রীরা যানবাহনে ওই সড়ক পথে জীবনের ঝুকি নিরেও যাতায়াত করছেন। এ রাস্তা দিয়ে প্রতিদিন বড়দিয়া ফেরিঘাট পার হয়ে বড়দিয়া-নড়াগাতী-গোপালগঞ্জ-ঢাকা প্রচুর যানবহন চলাচল করে থাকেন। কিন্তু সড়কের বেহাল দশায় এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। অতিসম্প্রতি প্রবাসীসহ ৩জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যা পীঠের সাবেক প্রধান শিক্ষক মফিজুর রহমান, খাশিয়াল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই স্কুলের সদস্য বিএম কাবির হোসেন,  সাবেক মেম্বার জাফর  মোল্যা, উদীচী শিল্পী গোষ্ঠী বড়দিয়ায় শাখার সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়, সরদার আব্দুল করিম, শিমুল মোল্যা তৈয়েবুর রহমান, সোহেল শেখ ও ওবাদুল খন্দকার প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর