ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

লালপুরে বিএনপির তারুণ্যের সমাবেশে জনতার ঢল


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

নাটোর প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশে জনতার ঢাল নেমেছিল নাটোরের লালপুরে। শনিবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে  আয়োজিত সমাবেশে আয়োজিত   লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন  সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন। 


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুবদলের নেতা শহিদুল ইসলাম প্রমুখ। 


এ সম্পর্কিত আরো খবর