ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সনমান্দী ইউনিয়নে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচি


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৫:৫৩ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ  উপজেলার সনমান্দী  ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির করা হয়েছে। রবিবার(২৯জুন) সকালে গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির আওতায় সবুজ  সনমান্দী হিসেবে এ কর্মসূচি করা হয়। অলিপুরা টু সনমান্দী রাস্তায় সনমান্দী ইউনিয়ন পরিষদের উদ্যাগে বৃক্ষরোপন করা হয়। সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সদস্য হাজী এস এম আলমগীর,দেলোয়ার হোসেন।

 

এই সময় সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা খাঁন বলেন, গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কাজ করছে জেলা প্রশাসনের পাশে সনমান্দী ইউনিয়ন পরিষদ কাজ করছে। সকল সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। নতুন প্রজন্ম, প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তবেই  গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির সার্থক হবে। পরে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর