ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

‘যদি শিডিউল কেনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেবো’


  • আপলোড সময় : রবিবার ২৯ জুন, ২০২৫ সময় : ৬:১০ পিএম

নাটোর প্রতিনিধি 

 

নাটোরের পল্লী বিদ্যুতের দরপত্র কিনতে ঠিকাদারকে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) দুপুরে নাটোরের ফুলবাগান এলাকায় অবস্থিত নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- এর কার্যালয়ে বহিরাগত ঠিকাদার পরিচয়দানকারী লোকজন হুমকি দিয়ে বলেন, ‘যদি শিডিউল কেনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেবো।

 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- আওতায় ডিপোজিট ওয়ার্ক এবং মেইনটেনেন্স ওয়ার্ক প্রকল্পের আওতায় লাখ টাকা করে সাতটি প্যাকেজে ৩৫ লাখ টাকার কাজের দরপত্র বিক্রি চলছিলো। আগামীকাল সোমবার (৩০ জুন) দরপত্র জমা দেয়ার তারিখ নির্ধারিত আছে।

 

বগুড়া থেকে আসা মিজানুর রহমান নামে ভুক্তভোগী ওই ঠিকাদার বলেন, ‘আজ পল্লী বিদ্যুৎ সমিতি- এর একটি কাজের দরপত্র কেনার শেষ দিন ছিল। সকালে বগুড়া থেকে রওনা হই দরপত্র (টেন্ডার) ক্রয় করার জন্য। বেলা ১২টার দিকে দরপত্র কিনতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- এর মূল ভবনের কাছে গেলে সেখানে আগে থেকে অবস্থান করা বেশ কয়েকজন বহিরাগত ঠিকাদার পরিচয়দানকারী লোকজন আমাকে সাইডে ডাক দিয়ে বলেন, ‘এখানে শিডিউল কেনা যাবে না, নিষেধ আছে। যদি শিডিউল কিনেন তাহলে ঠ্যাং ভেঙে বগুড়ায় পাঠিয়ে দেবো। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

দিকে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। তাদের আসার খবরে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করেন দুর্বৃত্তরা। তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে জানান, তারা শুধু ঠিকাদারকে বাইরে আসতে বলেছেন। তবে বাধাদানকারীরা তাদের পরিচয় না দিয়ে পালিয়ে যান।

 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) মো. ফখরুল আলম বলেন, ‘এক ঠিকাদার বলছেন, যে তাকে দরপত্র কিনতে বাধা দেয়া হয়েছে। খবর পেয়ে আমি নিজে এসেছি এবং এখানে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে। পরে তিনি সঠিকভাবে দরপত্র কিনতে পেরেছেন।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর