ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নাটোরে নলডাঙ্গায় ঢেউটিন ও চেক বিতরণ


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার(৩০ জুন)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও অর্থয়ানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম ক্ষতিগ্রস্ত এসব পরিবারে ঢেউটিন ও আর্থিক চেক প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প কর্মকর্তা হাসিবুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি ) অফিসার মোস্তফা সারওয়ার শাহিন, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ রেজাউল করিম,উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী জহুরুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন, অগ্নিকাণ্ডে ২৩ টি পরিবারের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ১০টি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্ত মোট ৩৩ টি পরিবারের মাঝে এসব সহয়তা প্রদান করা হয়।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর