ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে এনসিপি নেতাসহ আহত ৫


  • আপলোড সময় : সোমবার ৩০ জুন, ২০২৫ সময় : ৯:৪৯ পিএম

নাটোর প্রতিনিধি 

নাটোরের বড়াইগ্রামে ব্যক্তিমালিকানার জমি দিয়ে নিজ বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।  সোমবার(৩০ জুন )সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন এনসিপির উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নুহু ইসলাম (৩৪) তাঁর বাবা রফিকুল ইসলাম রাফি (৭০) অপর পক্ষের আহত ব্যক্তিরা হলেন মুরাদ হোসেন (৯২), তাঁর ছেলে সেলিম হোসেন (৩৩) তাঁর স্ত্রী রাহেদা বেগম (২৮) গুরুতর জখম অবস্থায় মুরাদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং অন্য চারজনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীরামপুর গ্রামে মুরাদ হোসেনের ব্যক্তিগত জমি দিয়ে অনেক আগে থেকে পায়ে চলাচলের একটি কাঁচা রাস্তা রয়েছে। বৃষ্টি হলেই সেখানে কাদা জমে। সম্প্রতি এনসিপির দলীয় ফান্ড থেকে আর্থিক সহায়তা নিয়ে নুহু ইসলাম ওই রাস্তায় ইট বিছাতে যান। এতে বাধা দেন মুরাদ হোসেন। নিয়ে বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের লোকজন আহত হন।


জানতে চাইলে এনসিপি নেতা নুহু ইসলাম বলেন, ‘আমাদের বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে চলাচলের রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টি হলেই কাদা জমে। দলীয় ফান্ড থেকে সহায়তা নিয়ে সেখানে ইটের কাজ করতে গেলে মুরাদ হোসেনসহ তারা হামলা করে আমাকে বাবাকে জখম করেছে।

এদিকে মুরাদ হোসেনের ছেলে ব্যাংকার আব্দুল হাই বলেন, ‘আমাদের ব্যক্তিগত জমি দিয়ে পায়ে চলার রাস্তা দিয়েছি। সেটাই পাকা করে দখলের চেষ্টা করছিলেন নুহু ইসলামরা। বাবা নিষেধ করতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমার বাবা, ভাই ভাবিকে গুরুতর জখম করেছে। বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর