ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

চালের মূল্যবৃদ্ধি মোকাবেলায় জরুরি পদক্ষেপের দাবিতে রাজশাহীতে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০১ জুলাই, ২০২৫ সময় : ৫:৫৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ সার্বিক মূল্যস্ফীতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি। মঙ্গলবার রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। ‘ভাতের পাতে স্বস্তি ফেরাও’ স্লোগানে বেসরকারি সংস্থা পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহণ করে। কর্মসূচি থেক ৫ দফা দাবি উত্থাপন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্তেও প্রত্যাশিত স্বস্তি আসেনি বাজারে। আয় ও ক্রয় ক্ষমতার ভারসাম্য না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে পুষ্টিকর উপাদান যেমন মাছ, মাংস, ডাল বা সবজি বাদ দিয়ে শুধু ভাত-নির্ভর খাবার খাচ্ছেন, যা দীর্ঘ মেয়াদী পুষ্টিহীনতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।


মহিলা পরিষদ রাজশাহীর সভাপতি কল্পনার রায়ের সভাপতি মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন জেলা কৃষক দল সভাপতি শফিকুল আলম সমাপ্ত, সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, ভূমিহীন আন্দোলনের নেতা আফজাল হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক লিগ্যাল অ্যাডভোকেট দিল সেতারা চুনি ও পরিবর্তন পরিচালক রাশেদ রিপন।

কর্মসূচি থেকে ৫ দফা পেশ করা হয়। এগুলো হলো, কৃষকের কাছ থেকে সরকারের সরাসরি চাল ক্রয়ের আওতা বৃদ্ধি করতে হবে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বাজার, উৎপাদন, মূল্য নির্ধারণ এবং ভোগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র কৃষকের স্বার্থ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তার সহায়তায় টিসিবি এবং ওএমএস কর্মসূচির আওতা বৃদ্ধির মাধ্যমে প্রয়োজনভিত্তিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং যথাযথ মনিটরিং এবং সিন্ডিকেট এর অপতৎপরতা রোধে দ্রুত বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চালের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে আনতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জরুরি ভিত্তিতে এই দাবিগুলো বিবেচনা করে দেশের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহবান জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর