ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

মিশিগানে আনন্দ-উল্লাসে বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশনের জমকালো বনভোজন অনুষ্ঠিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

তুহিন চৌধুরী, যুক্তরাষ্ট্র থেকে।।


রং-বেরঙের বেলুন উড়ানো ও সুরের মুর্ছনায় কন্ঠ শিল্পীদের হৃদয় ছোয়া গানে গান সহ নানান জমকালো আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের হলমিছ পার্কে গত রবিবার (৬/২৯/২০২৫ইং) অনুষ্ঠিত হলো বাংলাদেশী প্রবাসী সংগঠন মৌলভীবাজার জেলার বড়লেখা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন।

দিনব্যাপী এমন আনন্দ উৎসবে বড়লেখা শুধু নয়,উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন উপজেলার শতশত প্রবাসী নারী-পুরুষ। শিশুদের উপস্থিতি ও তাদের উচ্ছাস ছিল লক্ষ্যণীয়। সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কামাল পাশা'র যৌথ সঞ্চালনায় এ উৎসবে এসময় বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

একই সময় শিশুদের জন্য দৌড়, মহিলাদের জন্য চৌখ বেধে হাড়ি ভাঙ্গা, বালিশ সহ নানান খেলা অনুষ্ঠিত হয়। এরই ফাঁকে চলে যদি লাইগ্যা যায়, এমন লটারী কুপন বিক্রি। শেষে লটারী ড্র অনুষ্ঠিত হলে বিজয়ীরা পাজেরো গাড়ী সহ নানান মূল্যবান সামগ্রী পুরস্কার হিসেবে পেয়ে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। প্রাণবন্ত এমন বনভোজনে শতশত প্রবাসী ভূড়ি ভোজে অংশ নেন এবং প্রবাসে থেকে প্রতিক্ষণ ক্লান্তিময় জীবনে একটু শান্তি আর আনন্দময় পরশের ছোয়ায় নিজেদের নানান অনুভূতি অনেকই ব্যক্ত করেন।

আকাশজমিন/আরআর


 


এ সম্পর্কিত আরো খবর