ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নাটোরে আবাসিক মেসের বারান্দা থেকে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৫:১৭ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের আলাইপুরে এক ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেসের বারান্দা থেকে ইয়াছিন হোসেন (১৩) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( জুলাই) সকালে শহরের আলাইপুরে ড্রাগন বাগানের ভিতরে আবাসিক মেস থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ইয়াছিন হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে নাটোর শহরের আলাইপুরে একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের ১৫ দিন পর এলাকার সহকর্মীদের সঙ্গে নাটোর শহরের আলাইপুরে এক কারখানায় কাজে আসে শিশু ইয়াছিন। কিছুদিন কাজ করার পর বাড়ি ফিরে যেতে ইয়াছিন তার পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তার বাবা-মার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গত দুদিন ধরে কান্নাকাটি করছিল সে। আজ বৃহস্পতিবার তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কাজের বুয়া রান্না করতে এসে দেখেন বারান্দায় ইয়াছিনের মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু ইয়াছিনের সহকর্মী স্বপন বলেন, বাড়ি যাওয়ার জন্য ইয়াছিন দুদিন ধরে কান্নাকাটি করছিল। তার বাবা মাকে ফোন করছিল কিন্তু তারা মোবাইল ধরছিল না। সকালে কাজ থেকে খাবার খেতে মেসে আসি। সবাই ভাত খেলেও ইয়াছিন খায়নি। পরে আমরা খাবার শেষ করে কাজে চলে যাই। পরে মেসের খালা এসে দেখেন, সে বারান্দায় ঝুলে আছে। আমরা একসঙ্গে থাকতাম এবং খেতাম।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, শিশুটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর