ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহর ৪ হাজার যোদ্ধা নিহত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৩ জুলাই, ২০২৫ সময় : ৭:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত চার হাজার যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর কমান্ডার ও শীর্ষ নেতারাও ছিলেন। বৃহস্পতিবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলাকালীন গোষ্ঠীটির প্রায় ৪ হাজার সদস্য নিহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষের এক যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে।

আল-হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর সংগঠনটির প্রায় ২ হাজার সদস্য নিষ্ক্রিয় হয়ে যান। বিপুলসংখ্যক যোদ্ধার প্রাণহানির ঘটনার পরও বর্তমানে হিজবুল্লাহর প্রায় ৬০ হাজার সদস্য সক্রিয় রয়েছেন।

সৌদি এই সংবাদমাধ্যম বলেছে, লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলের প্রায় ৮০ শতাংশ এলাকা এক সময় হিজবুল্লাহর একচ্ছত্র নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে ওই এলাকা লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ওই এলাকায় আর কোনও নিয়ন্ত্রণ রাখতে পারবে না হিজবুল্লাহ।

এছাড়াও লেবাননের বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর মাঝারি ও ভারী পাল্লার উল্লেখযোগ্যসংখ্যক অস্ত্র ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে অথবা লেবাননের সেনাবাহিনী জব্দ করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর