আন্তর্জাতিক ডেস্কঃ
আকাশ
প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও কৌশলগত অঞ্চলের নিরাপত্তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকান ‘থাড’
মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রথমধাপ চালু করা হয়েছে।
আশারক
আল-আওসাতের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই
অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) সিস্টেম প্রথমধাপে মোতায়েন শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত
করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। থাড মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
প্রতিহত করতে পারবে।
সৌদির
মাটিতে এটি বসানোর আগে দেশটিতে এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেদ্দা
প্রদেশে অবস্থিত বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা
হয়।
সৌদি
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা
বৃদ্ধি করা। একইসঙ্গে কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়া।
তবে
মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইরান ও ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র
হামলা প্রতিরোধে যেভাবে ইসরাইল থাড ব্যবস্থার ওপর নির্ভর করেছিল, তাতে এটির কার্যক্ষমতা
নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানি ও ইয়েমেনি মিসাইল হামলা রুখতে এই সিস্টেম বহুবার ব্যর্থ হয়েছে।
আকাশজমিন/আরআর