ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নাহিদ ইসলামকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ পরিবারের সদস্যরা


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৪:৪৭ পিএম

বগুড়া প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন মোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাহিদ ইসলামকে সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। অনেকেই আপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা গণঅভ্যুত্থানে নিহত স্বজনদের জন্য দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।

শহীদ পরিবারের সঙ্গে এক আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও মর্যাদা নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র-জনতার ওপরে গুলি চালিয়েছেন, তাদের বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বছর ঘুরে আবার এসেছে জুলাই। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শহীদদের শ্রদ্ধা জানানোর দিনগুলো আমরা পালন করব। শহীদ পরিবারগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক চিরন্তন। বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের সরকারসব সরকারেরই দায়িত্ব হবে এই পরিবারগুলোর আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর