ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। শুক্রবার নিজেদের দাপ্তরিক ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের সশস্ত্র এই রাজনৈতিক গোষ্ঠটি।

ওয়েবসাইটে ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস বলেছে, “গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন থামাতে সর্বশেষ যে প্রস্তাবটি মধ্যস্থতাকারীরা দিয়েছেন—সেটি নিয়ে নিজেদের মধ্যে এবং নিজেদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছি আমরা।”

“আমাদের ভাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের ইতোমধ্যে আমরা জানিয়েছি যে আমরা প্রস্তাবটিকে খুবই ইতিবাচক বলে মনে করছি। নতুন এই প্রস্তাবের ফ্রেমওয়ার্কের আওতায় আলোচনাপর্ব শুরু করতে হামাস পুরোপুরি প্রস্তুত।”

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে বলা হয়েছে, গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি হবে। বিরতির এই সময়ে সেখানে অভিযান বন্ধ রাখবে ইসরায়েলি বাহিনী এবং গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মধ্যে এখনও যারা জীবিত আছেন— তাদের সবাইকে এই সময়সীমা শেষ হওয়ার আগেই মুক্তি দিতে হবে।

 

পাশাপাশি যুদ্ধবিরতির ৬০ দিনে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বৃদ্ধি করা হবে এবং গুরুতর অপরাধী নন কিন্তু ইসরায়েলি কারাগারে বন্দি আছেন— এমন সব ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল।

গত ২৯ জুন রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির হবে বলে আশা করছেন তিনি। পরের দিন ৩০ জুন হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারপর গত ১ জুলাই মঙ্গলবার এই নতুন যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারটি প্রকাশ্যে আনেন তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের এই নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আগেই। গতকাল শুক্রবার প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে হামাসকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়েছিলেন ট্রাম্প। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ইতিবাচক সাড়া দিলো হামাস। সূত্র : রয়টার্স

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর