ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে শ্রমিক দলের গণসংযোগ


  • আপলোড সময় : শনিবার ০৫ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগের অংশ হিসেবে হাজারো নেতাকর্মী নিয়ে শোডাউন ও লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শ্রমিক দল।

 শনিবার (৫ জুলাই) বিকেলে বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি র‍্যালী বের করা হয়। পাশাপাশি মোগরাপাড়া চৌরাস্তা বাস-স্টেশনসহ বিভিন্ন মার্কেটে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করে নেতৃবৃন্দ। এসময় তারা সবাইকে ৩১ দফার মানে বুঝিয়ে বলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে থাকার আহবান জানান।

 নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, যুবদল নেতা করিম রহমান, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও ইমরান ফারুক প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর