শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার
শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩ নারীসহ ৪ জনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরেরর শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক
করা হয়।
আটককৃতরা
হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের রুলি বেগম (৩৫), খুলনার
বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজীতলা এলাকার
আব্দুল আলিম (২৭)।
পুলিশ
ও স্থানীয় সুত্রে জানা যায়, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে অসামাজিক
কার্যকলাপ করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
এ
ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান
বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, আটকৃতরা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেছে।
অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান রয়েছে।
আকাশজমিন/আরআর