ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে দুই যুগ পর এসডিএস এনজিও'র টাকা ফেরত পাচ্ছে গ্রাহকরা


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৪:৩৪ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

২৫ বছর আগে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং এর চাকরি করতেন মনোয়ারা বেগম। সে সময় বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদে (এসডিএস) ২৫ হাজার টাকা জমিয়েছিলেন। তারপর এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি এই টাকার আশাই ছেড়ে দিয়েছিলেন। দুই যুগেরও বেশি সময় পর টাকা পেয়ে খুশি তিনি।

মনোয়ারা বেগম বলেন, এই কষ্টের টাকা ফেরত পাবো তা কল্পনাও করিনি। দীর্ঘদিন পর টাকা গুলো পেয়ে খুব ভাল লাগছে। শুধু মনোয়ারা বেগম নয়, তার মতো তিন শতাধিক গ্রাহককে প্রায় কোটি টাকা ফেরত দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমিতে নাজমুল এগ্রোফিসারিজ অ্যান্ড ডেইরী ফার্মের উদ্যোগে গ্রাহকদের টাকা ফেরত দেয়া হয়েছে। ঈদের আগেও অর্ধশতাধিক গ্রাহকের মাঝে ৩০ লক্ষাধিক টাকা ফেরত দেয়া হয়।

টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) ইয়াসির আরাফাত, সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা প্রমুখ।

টাকা ফেরত পাওয়া মো. ওবায়দুল্ল্যাহ বলেন, ৫০ হাজার টাকা খুব কষ্ট করে জমিয়েছিলাম। টাকা গুলো ফেরত পেয়ে খুবই উপকার হলো। টাকা দিয়ে মেয়ের পড়াশোনার কাজে ব্যয় করতে পারবো।

এসডিএস গ্রাহক কমিটির সভাপতি সালাম চাকলাদার বলেন, গ্রাহকের টাকা ফেরত দিতে আমরা দীর্ঘদিন আইনী লড়াই করেছি। যাদের ডকুমেন্ট আছে, তাদেরই টাকা দেয়া হচ্ছে।

এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা বলেন, গ্রাহকদের টাকা ফেরত দিতে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। যাদের কাছে ডকুমেন্ট আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরই নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেয়া হচ্ছে। এ কার্যক্রম সারাদেশেই ছড়িয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর