ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৩:৫৮ পিএম

রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। রোববার সকাল ১০টার দিকে চালকেরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। তাদের অবরোধের কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।


দেখা গেছে, কাফনের কাপড় পরে অনেক সিএনজিচালক অবরোধে অংশ নিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স বিমানবন্দরগামী গাড়িগুলো ছেড়ে দিচ্ছেন। ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দিচ্ছেন না।


যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সড়ক অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়। তীব্র রোদে সড়কের মধ্যে স্থবির থাকার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ যাত্রীরা। লামিয়া আক্তার নামে এক শিক্ষার্থী সমকালকে বলেন, ‘ভার্সিটির ক্লাস শেষ করে বাসায় ফিরতে পারছি না। তীব্র রোদ আর যানজটে খুবই অস্বস্তি হচ্ছে। এত যানজট যে হেঁটেও যেতে পারছি না বাসায়।


বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে।


আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর