ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৪:১৩ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় পুকুরের পানিতে ডুবে শাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ।

 শাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক তার ভাগ্নে। মানিকের বাবার নাম আরিফুল ইসলাম। মানিকের বাবার বাড়ি বরিশালে হলেও সে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে বসবাস করত।

 পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলাধূলা করছিল শাকিব ও তার ফুফপাতো ভাই মানিক। এসময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলাধূলা করতে করতে কোনো একসময় বাড়ির পাশে থাকা একটি ছোট পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যা হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

 একপর্যায়ে ওই পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে খোঁজ করে পুকুর থেকে আরকেজনের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন৷ নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর