ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি নেতা টিটু


  • আপলোড সময় : রবিবার ১৩ জুলাই, ২০২৫ সময় : ৯:১২ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের কালিহাতীতে দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। গত ১০ জুলাই তার নির্বাচনী এলাকা কালিহাতীতে কেউ অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করতে না পারে সে জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্মা বরাবর লিখিত আবেদন জমা দেন।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, ৫ আগষ্টের পর তিনি তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদনে অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান সুস্পষ্ঠভাবে ব্যক্ত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুস্পষ্ঠভাবে জানান, যে কালিহাতী উপজেলার কোন প্রান্তে বিএনপি'র নেতা বা কর্মী পরিচয়ে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে বা সাধারণ জনগন দূর্ভোগে পড়ার মত কোন কর্মকান্ডে লিপ্ত হয় তার দায় দল নিবেনা এবং ব্যক্তিগতভাবে তিনিও নিবেননা।

এছাড়াও পতিত স্বৈরাচার সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন মামলার আসামী হওয়া সত্তেও নানা কৌশলে অবৈধ বালু ব্যবসা পরিচালনা অব্যহত রাখতে সচেষ্ঠ আছে বলে তিনি জেনেছেন। এই কুচক্রী মহল বিএনপি'র বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার চেষ্ঠায় লিপ্ত। এই চক্রের বিরুদ্ধেও যথোপোযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি আশা করেন। অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপি সজাগ এবং সচেতন আছে। দলের নাম ও তার নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে কেউ কোন দুষ্কর্ম করলে তা প্রশ্রয় দেয়া হবেনা। আইন আইনের গতিতে চলবে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর