ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ১:৩১ পিএম

ক্রীড়া ডেস্কঃ

কোনো ফরম্যাটেই স্বস্তিতে নেই বাংলাদেশ দল। এমনকি লড়াই করতেও ব্যর্থ হচ্ছে টাইগাররা। এমন পরিস্থিতিতে এক পশলা স্বস্তি হয়ে এসেছে যেন এক জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।  ৮৩ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শামীম পাটোয়ারী। তার কাছে জানতে চাওয়া হয় ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে করা রান আউট কী ম্যাচের গেম চেঞ্জার ছিল কি না। এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে এখন।

ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।’পরে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়ে শামীম জানান, ‘অবশ্যই ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। অবশ্যই (জেতার) আত্মবিশ্বাস সবসময় থাকে। (দলের একাদশে) চেঞ্জ তো হয়, দলের ভালোর জন্য। জিততে পেরেছি এটা ভালো লাগছে।’

নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।’

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। শেষ দিকে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম। জবাব দিতে নামা লঙ্কানদের প্রথম উইকেট ছিল রান আউট। সিরিজজুড়ে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন শামীম। বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ তুলে নিয়েছে ৮৩ রানের রাজকীয় এক জয়।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর