ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৭:১৫ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে নলডাঙ্গায় জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা  প্রশাসন , রাজনৈতিক দল , বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। বুধবার ( ১৬ জুলাই) নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আলোচনা সভা, নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম রফিক,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পবিত্র কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিশোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন উর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার মোঃ মোস্তফা সারোয়ার শাহীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ হাসিবুল হাসান সুজন, উপজেলা সমাজ সেবা অফিসার সুমন সরকার,খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনসার, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান, ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন নাটোর জেলা সিনিয়র যুগ্ন আহব্বায়ক মো কাজি আসিকুর রহমান, জেলার যুগ্ন সদস্য সচিব মো বাদশা খান আন্দোলনে আহত ছাত্র আহসান হাবীব প্রমুখ।

এছাড়া নলডাঙ্গা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রেস ক্লাব, বাঁশিলা দাখিল মাদ্রাসা,এম সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সাংবাদিক সংস্থা, বিএনপি,জামায়াত ইসলামীসহ বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচি পালন করে।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর