ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ১৬ জুলাই, ২০২৫ সময় : ৯:৫৪ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় মিন্টু প্রামানিক নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১ টার দিকে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে স্কুল ছাত্রীর দাদী ফুলনেসা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিন্টু কে গ্রেপ্তার করে বুধবার(১৬জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। অভিযুক্ত মিন্টু প্রমানিক (৩৭) উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর গ্রামের খলিল প্রামানিকের ছেলে। ভুক্তভোগি স্কুল ছাত্রী (১০) মাধনগর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শির্ক্ষাথী।

নলডাঙ্গা থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়,চলতি বছরের ১৫ জানুয়ারী উপজেলার পশ্চিম মাধনগরের একটি গ্রামের অভিযুক্ত মিন্টু ওই পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে। এঘটনার পর থানায় মামলা না দিতে পরিবারকে নানা ভাবে ভয়ভীতি দেখায় স্থানীয় প্রভাবশালীরা।এনিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

পরিবারটি নানাভাবে ভয়ভীতি দেখালে ৬ মাস পর গত বুধবার দিবাগত রাত ১ টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মিন্টুকে আসামী করে স্কুল ছাত্রীর দাদী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,এঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে মিন্টু নামের এক যুবক কে আসামী করে স্কুলছাত্রীর দাদী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত মিন্টুকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়।

 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর