ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

রাজশাহীর চরাঞ্চলে একরাতে চার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট


  • আপলোড সময় : শনিবার ১৯ জুলাই, ২০২৫ সময় : ৫:০৭ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল চরকালিদাসখালী গ্রামে একরাতে চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল লুট করে।

এরপর তারা ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে ২৮ হাজার টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে ২৫ হাজার টাকাসহ ব্যবহার্য স্বর্ণালঙ্কার এবং ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দিয়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদল  এসময় সবকটি বাড়ির আসবাবপত্র তছনছ করে। লতিফ মোল্লা বলেন, ডাকাতরা পদ্মা নদীপথে নৌকা নিয়ে এসেছিলো। চারটি বাড়ি একে একে লুট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

স্থানীয় চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য সহিদুল ইসলাম বলেন, গত এক মাসে এলাকায় প্রায় ১০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মানুষ আতঙ্কে আছে। জেলার বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, সকালে থানা পুলিশ ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করা হবে।#

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর