নাটোর প্রতিনিধি
নাটোরের
নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খালেদা বিবি(৫৫) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার(২০
জুলাই )নলডাঙ্গা উপজেলার নশরতপুর এলাকায় এ
ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি উপজেলার নশরতপুর
এলাকার আব্দুল বারেক আলীর স্ত্রী। তিনি পেশায় একজন গৃহিণী ছিলেন।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পুকুর পাড়ের জমি নিয়ে উপজেলার নশরতপুর এলাকার
আব্দুল বারেক আলীর সাথে ভাই খালেক আলী বিরোধ চলছিল। দুপুরে বারেক আলীর তার কলার জমির
পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি বের করছিলেন। এ নিয়ে খালেক আলী সাথে বারেক আলীর
তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে
খালেকের ছেলে মেহেদী হাসান ধারালো হাসুয়ার আঘাতে খালেদা বিবি ঘটনাস্থলেই মারা যান।
মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন ছেলে সেলিম আলী। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে
নেওয়া হয়েছে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য
লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মেহেদী
হাসান কে পুলিশ আটক করেছে। মেহেদী হাসান নশরতপুর এলাকার খালেক আলীর ছেলে।
নলডাঙ্গা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম রফিক খালেদা বিবির মৃত্যুর সংবাদ নিশ্চিত
করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। এবং মেহেদী হাসান কে
এলাকাবাসীর সহযোগিতা আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আকাশজমিন/আরআর