ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

শিবগঞ্জে দাদন ব্যবসায়ী মারপিট করলো পরিবহন ব্যবসায়ীকে


  • আপলোড সময় : রবিবার ২০ জুলাই, ২০২৫ সময় : ৯:১১ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে এক পরিবহন ব্যবসায়ীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দাপুটে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। কর্জ নেওয়া টাকা ৩ বার পরিশোধ করলেও পরিশোধ হয়নি। এমন অভিযোগ তাকে মারধর করা হয়। মারধরের শিকার এরশাদ আলী (৪২) উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের মৃতঃ ইয়াসিন আলীর ছেলে এবং পেশায় পরিবহন ব্যবসায়ী।

গত শুক্রবার এরশাদ বাড়ি থেকে বগুড়া যাওয়ার পথে সাড়ে ৬ টার দিকে মোকামতলা ইউনিয়নের চকপাড়া এলাকার সুজনের বাড়ির পাশে ঢাকা-রংপুর মহাসড়কে 

ফুলমিয়া সহ ৫/৬ জন পথ আটকিয়ে মারপিট করে। পরে স্থানীয়রা এরশাদকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় বিচার চেয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর স্ত্রী জেসমিন বেগম।

থানার অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের পরিবহন ব্যবসায়ী এরশাদ আলী (৪২) একই গ্রামের জমশেদ আলীর ছেলে দাদন ব্যাবসায়ী ফুল মিয়া (৪০) এর নিকট থেকে এক বছর পূর্বে ৫০ হাজার টাকা কর্জ নিয়ে সময় মতো টাকা পরিশোধ করে। ফুল মিয়া পূণরায় ৫০ হাজার টাকা দাবি করলে নিরুপাই হয়ে এরশাদ আরও পঁয়ত্রিশ হাজার টাকা পরিশোধ করে। এতেও টাকা পরিশোধ হয়নি বলে গত দুই মাস পূর্বে ফুল মিয়া এরশাদের নিকট থেকে একটি মোটরসাইকেলও কেড়ে নেয় ।

মারপিটের বিষয়ে এরশাদ বলেন "বারবার টাকা পরিশোধ করলেও পুনরায় ১ লক্ষ টাকার দাবি করে ফুলমিয়া। আর কোন টাকা দিতে না চাইলে বাক বিতন্ডার এক পর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে আমার কাছ থেকে গাড়ী ক্রয়ের ৩ লক্ষ ৭০ হাজার টাকাসহ গুরত্বপূর্ণ কাগজ পত্র ছিনিয়ে নেয়। ফুল মিয়া গং খুবই ক্ষমতাসীন, তাদের ক্ষমতার কাছে আমি কিছুই না। তাঁরা আমার কাছ থেকে জোর করে টাকা নিতে চায়"।

আহতের স্ত্রী জেসমিন বেগম বলেন, "তাঁরা মাঝে মাঝেই আমার স্বামীকে বাড়িতে এসে হুমকি দিতো। ফুলমিয়ার অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠ বিচার চাই"।

এরশাদে'র বড় ভাই মোত্তালেব বলেন, " আমার ভাইকে তাঁরা কেন মারবে। সে যদি মরে যেত তাহলে তার দুটো সন্তানের কি হতো! আমি এর ন্যায় বিচার চাই। ফুল মিয়ার সাথে কথা বলার জন্য মুঠোফনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, " অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে"।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর