ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
বাংলাদেশ
জামায়াতে ইসলামী কেন্দ্রিয় নায়েবে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিসটরা সমাজটাকে
লোভের জালে বন্ধ করে ফেলেছে। সেই জালটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো ইনশায়াল্লাহ
দেশে কোন দূর্নীতিবাজের অস্তিত্ব আমরা শয্য করবোনা।এব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
যতবড় হাতিই হউকনা কেন আল্লাহর সত্যের পথের কাছে তা ধুলিস্্যাৎ হয়ে যাবে। যেখানেই শুরু
সেখানেই প্রতিবাদ।যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ।
যেখানেই
দুর্নীতি সেখানেই আমাদের প্রতিবাদ। যতদিন পর্যন্ত বাংলাদেশের দূর্নীতি থাকবে ততদিন
পর্যন্ত মোকাবেলার জন্য আমরা থাকবো। আমরা বিশ্বাস করি যে ঘুষখোর সেউ দূর্নীতির সাথে
জড়িত। আজ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী আলহাজ্ব মিলস্ হাইস্কুল মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর
রহমান কলম বিশ্বাসের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তভ্যে তিনি এসব কথা বলেন।
ঈশ্বরদী
উপজেলা জামায়াতের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি জামায়ারেত ইসলামীর সেক্রেটারী
জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও পাবনা জেলা শাখার আমির অধ্যাপক আবু তালেব মন্ডল
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জামায়াতের ঈশ্বরদী উপজেলা অমির ডক্টর নুরুজ্জামানের
সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন,বগুড়া অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুর রহিম,অধ্যাপক
মাওলানা আলী আজগর,সাথিয়া উপজেলা আমির মকলেছুর রহমান,অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, ইসলামী আন্দোলন ঈশ্বরদী শাখার
আমির মাওলানা মোঃমাহমুদুল হাসান, অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার বক্তব্য দেন।
প্রধান
অতিথি বলেন, দেশে আইন ও কোরআনের শাসন, দূর্নীতি মুক্ত শাসন,পুন্য সমাজ ব্যবস্থায় মানবিক
শাসন ,চাঁদামুক্ত কাঠামো গঠণ ও দূর্নীতি মুক্ত মানুষ গঠনে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশে
যে আন্দোলনের ডাক দিয়েছিল, জামায়াতে ইসলামী সদস্য মোস্তাফিজুর রহমান কলম সেখানে গিয়েছিলেন।
কিন্তু আল্লাহ্ তায়ালার ইচ্ছায় তিনি রাস্তায় মৃত্যু বরণ করেন । আমরা দোয়া করি আল্লাহ্
তায়ালা তার জীন্দেগীর সমস্ত গোনাহ্ মাফ করে দিয়ে শহীদি দরজা খুলে দিন। তিনি ঈশ্বরদীর
সংগঠনের একজন শ্রমিক ছিলেন।তিনি একমাত্র আল্লাহ্র উপরে ভরসা করতেন।
যেখানে
অন্যায় সেখানেই তিনি প্রতিবাদ করতেন।যেখানেই দূর্নীতি সেখানেই প্রতিবাদ। যতদিন পর্যন্ত
বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবেনা ততদিন পর্যন্ত আমরা থাকবো এবং হাল ছাড়বোনা
ইনশায়াল্লাহ।
আমরা
বিশ্বাস করি আল্লাহ্ তায়ালাহ মানুষকে পয়দা করেছেন। সে আল্লাহ্র চাইতে মানুষকে কেউ বেশী
ভালবাসেনা। এই ভালবাসা আল্লাহ্র,।আল্লাহ্ মানব
জাতীর জন্য যে বিধান দিয়েছেন সেটি শ্রেষ্ঠতম বিধান। এটিই হচ্ছে আল কোর আন। যে নেতৃত্ব
দিয়েছেন আল্লাহ্র নবী মোহাম্মাদুর (রসুঃ)। এই পথ ধরেই বাংলা দেশের জনগণের ও বিশ্ববাসীর
মুক্তি আছে ইনশায়াল্লাহ।
আমাদের
লড়াই সংগ্রামের একজন যোদ্ধা মোস্তাফিজুর রহমান কলম ভাইটাকে তুমি শহীদ হিসেবে কবুল কর
বলে আল্লাহ্র কাছে প্রার্থণা করে তিনি আরও বলেন, মহান আল্লার কাছে আমার চাওয়া আমি যেন
বিছানায় পড়ে মারা না যায়। আল্লাহ যেন আমাকে চালু রেখে মানুষের কল্যানে সংগ্রামের উপরে
রেখে আল্লাহ্ শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহ্ তার গোলামের উপর এই মেহেরবানী করবেন।
ডা.শফিকুর
রহমান উপস্থিত জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন,দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়লে কি
আপনারা খুশী হবেন ? নাকি কেউ নারাজ হবেন ? কিন্তু-আমাদের ভুল সিদ্ধান্তের কারণে জাতির
যেনো কোন ক্ষতি না হয়। আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি। মানুষের সৎ পরামর্শ পাবার সুযোগ পাই যেনো। তিনি
মাইল স্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান দূর্ঘটনার কথা তুলে ধরে বলেন,আট থেকে দশ বছরের
বাচ্চারা তাদের মা বার বুকে আর ফিরে আসবেনা। তারা কবরের বুকে আশ্রয় নিয়েছে। দোয়া করি
আল্লাহ্ যেন তাদেরকে বেহেস্ত নসীব করেন। এই শোক থেকে তাদের বাবা মার শোক কাটিয়ে উঠার
শক্তি কামনা করেন।
পাবনা-৪
আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের হাত উঁিচয়ে উপস্থিত জনতার উদ্দেশে
তিনি বলেন, আবু তালেব মন্ডলকে ঈশ্বরদীবাসীর জন্য উপহার দিয়ে গেলাম। তিনি জনগণকে তালেব
মন্ডলকে ভালবাসার আহবান জানান। পরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এর আগে কেন্দ্রিয় নায়েবে
আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকায় সদ্য সমাপ্ত মহাসমাবেশের পথে
রওনা হওয়ার পর পথিমধ্যে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের বড়ইচারাস্থ কবরস্থানে
উপস্থিত হয়ে বিশেষ দোয়ায় অংশ নেন।#