ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

প্রবাসী নারী-পুরুষের ঢল

আমেরিকায় হবিগন্জের নবীগন্জ সোসাইটি অব মিশিগানের সামার বনভোজন


  • আপলোড সময় : বুধবার ২৩ জুলাই, ২০২৫ সময় : ৫:৫০ পিএম

তুহিন চৌধুরী , যুক্তরাষ্ট্র থেকে।।

আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে হবিগন্জের নবীগন্জ সোসাইটি অব মিশিগানের বার্ষিক বনভোজন-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭/১৩/২০২৫) দিনব্যাপী মিশিগান রাজ্যের ওয়ারেন সিটি হলমিছ পার্কে এই বনভোজনে নবীগন্জ ছাড়াও হবিগন্জের বিভিন্ন উপজেলা সহ গোটা সিলেট অন্চলের অন্তর্ভুক্ত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসীরা অংশ নেন।

এসময় বনভোজন কমিটির আহবায়ক নুরুল হক এবং সংশ্লিষ্ট সংগঠনের অন্যতম মূল কর্ণধার ও ওয়ারেন সিটির বিসমিল্লাহ রেষ্টুরেন্টের মালিক পক্ষ ও সংশ্লিষ্ট বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব নূর মিয়ার যৌথ প্রানবন্ত সন্চালনায় এবং আনোয়ার রহমামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এমন জমকালো বনভোজনে নানান বয়সী শিশু-কিশোর,মধ্য ও বৃদ্ধ বয়সী নারী-পুরুষের অংশ গ্রহণ ছিল বেশ লক্ষ্যণীয়। মূল আকর্ষণ ছিল খেলাধূলা ও রাফ্রেল ড্র। এতে বিজয়ীরা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে মেতে উঠেন উল্লাসে। শুধু তাই নয়, এসময় বাংলাদেশী-আমেরিকা, ইয়েমেনীকমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

একই সময় মিশিগানে আসন্ন বিভিন্ন সিটি কাউম্সিল প্রাইমারী নির্বাচনে অংশ গ্রহণকারী বাংলাদেশী মেয়র প্রার্থী মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান প্রার্থী আবু মুসা,নাঈম লিয়ন চৌধুরী,রেজাউল চৌধুরী সহ অনেকেই ভোট প্রার্থনা করে চমৎকার বক্তব্য  তুলে ধরেন। কমিউনিটির মাঝে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন মোঃ আনোয়ারুর রহমান,‘নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান, ইউএসএর কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সোসাইটির উপদেষ্টা দেওয়ান আকমল চৌধুরী, হারুনুর রশিদ .আবদুল হাসিদ .মাসুদ আহমেদ .মুকিদ আহমেদ কেনু , মুবাশ্বীর আহমদ, মুবাশসির চৌধুরী . আব্দুল হক .আব্দুল হাই সোলেমান জুয়েল আহমদ, মির্জা পারভেজ, দেওয়ান পরহাদ সৌয়দ তারেক আহমেদ . মোঃ সিরাজুল ইসলাম.গোলাম কিবরিয়া .রিবু চৌধুরী, ফজলু মিয়া, পংকজ দাস .জুবায়েল চৌধুরী . আবুল হাসান .মুস্তাক আহমেদ .মনসুর আহমদ. সুবরাজ হোসেন . সৌয়দ আলামিন. মোশাররফ আহমদ .সুমন আহমেদ কামাল আহমেদ .জাহিদ গোরী।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর